ইসলাম টাইমস ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দেশীয় অস্ত্র ও মদসহ আটক করা হয়েছে স্থানীয় যুবলীগের নেতা বিপ্লব হোসেনকে (২৫)। শনিবার রাতে র্যাব-১৪ পৌর এলাকার ধানাটা কাঠিয়ারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, আটক যুবলীগ নেতা বিপ্লব পৌর এলাকার কাঠিয়ারবাড়ির দুলাল মিয়ার ছেলে। বিপ্লব পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলমের নেতৃত্বে র্যাব-১৪ টিম এক অভিযান চালায় পৌর এলাকার কাঠিয়ারবাড়ি এলাকায়। এ সময় বিপ্লবকে আটক করা হয় এক লিটার চোলাই মদ ও একটি দেশীয় চাপাতিসহ।
















