করোনা আতঙ্কের মধ্যেই পালিত হবে হিন্দুদের রঙ্গ মাখানো হোলি উৎসব

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে তখন পরস্পরকে রঙ্গ মাখিয়ে হোলি উৎসব উদযাপন করবেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। হোলি উৎসবকে বাংলাদেশে  ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামেও পালন করে থাকেন হিন্দুরা।

এ উপলক্ষে সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৮টায়।

সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করবেন।

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্কে সৌদিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
পরবর্তি সংবাদঅযথা মাস্ক ব্যবহার করোনা ঝুঁকি আরও বাড়ায় : মার্কিন বিশেষজ্ঞ