ইসলাম টাইমস ডেস্ক : নারী দিবস উপলক্ষে যাদের জীবন ও গল্প অনুপ্রেরণা যোগায় এমন নারীদেরকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো একদিনের জন্য দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মোতাবেক ভারতের জম্মু কাশ্মীরের আরিফা নামের এক মুসলিম নারী আত্মনির্ভরশীলতার জন্য মোদির কাছ থেকে পেলেন তার টুইটার অ্যাকাউন্ট।
কিন্তু সামাজিক মাধ্যম টুইটারে আরও অনেক নারীর কথাই প্রস্তাব করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। টুইটারে আরাফা খানম শেরওয়ানি নামে একজন লিখেছেন, জাতি চায় শাহীন বাগের সে সব নারীকে সম্মান করতে যারা রাস্তায় জীবন বাজি রেখেছেন ভারতের সংবিধান সংরক্ষণের জন্যে। ভারতে গণতন্ত্র অক্ষুণ্ন রাখার জন্যে। প্রধানমন্ত্রী, দয়া করে আপনি তাদের স্বীকৃতি দিন এবং আপনার একাউন্টটি তাদেরকে দিন।
The nation wants to celebrate the inspirational Women of Shaheen Bagh who are putting nothing less than their lives on the line to save India’s constitution and democracy.
Mr Prime Minister, Pls acknowledge their service to the nation and let them use your account today. https://t.co/iaUp0Cz1tq— Arfa Khanum Sherwani (@khanumarfa) March 8, 2020
আরিফা খানমের টুইটে একজন মোদির সাবেক স্ত্রী যশোদাবেনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক কোনো নারী নই। আমি আপনার ঘরের সাধারণ একজন সাধারণ নারী। প্লিজ আপনি ঘরে ফিরুন।’
এদিকে মোদির টুইটার অ্যাকাউন্ট পেয়ে আরিফা লিখেছেন, আমি সবসময় কাশ্মীরের ঐতিহ্যবাহী কারুশিল্প পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখেছি। আমি অনুভব করি যাতে আরো বেশি নারী আত্মনির্ভরশীল হওয়ার জন্য কাজ করে এবং অন্য নারীদের সহায়তা করে ।
আরিফা তৃতীয় নারী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট অ্যাকাউন্ট থেকে এই টুইট করেন।
প্রসঙ্গত, গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় চমকে দেন টুইট করে। তিনি জানান, তিনি তার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। এর পরের দিন তিনি জানান, তিনি আন্তর্জাতিক নারী দিবসে দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবেন সেই নারীদের জন্য যাদের জীবন ও কাজ অনুপ্রেরণাদায়ক ।
















