প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি : চট্টগ্রামে টিচার্স ট্রেনিং-এর চার ইনস্ট্রাক্টর প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক : প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) চার ইনস্ট্রাক্টরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যৌন হয়রানির প্রতিকার করতে না পেরে ইনস্টিটিউটের এক ইনস্ট্রাক্টরের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টার দুই দিনের মাথায় সোমবার (৯ মার্চ) তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সুলতান মিয়া সূত্রে জানা যায়, এ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত শুক্রবার রাতে নগরীর কালামিয়া বাজার এলাকায় নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইনস্ট্রাক্টর দেবব্রত বড়ুয়া। আত্মহত্যার আগে দেবব্রত বড়ুয়া সামাজিক যোগযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেন, ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা) মোহাম্মদ ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর (সাধারণ) জসীম উদ্দিন, ইনস্ট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) রবিউল ইসলাম, ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা) সবুজ কান্তি আচার্য্য নানা কৌশলে নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভাব জমিয়ে তাদের পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ এবং নানাভাবে যৌন নির্যাতন করতেন।

 

পূর্ববর্তি সংবাদবরিশালে ইসলাম ধর্ম নিয়ে হিন্দু শিক্ষকের কটুক্তি : “গরুর মাংস খাওয়া হারাম”
পরবর্তি সংবাদরামপুরায় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক, ডিএমপি স্টিকারযুক্ত গাড়ি জব্দ