ঠাকুরগাঁওয়ে কোপা শামসু নামে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক : ঠাকুরগাঁওয়ে কোপা শামসুল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

পুলিশ জানায়, কে বা কারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই এলাকার আমবাগানে ফেলে রাখে।

ঠাকুরগাঁও শিবগঞ্জ বাফার গুদামের শ্রমিক সর্দার হাশেম আলী বলেন, আগে শামসুল ডাকাত ছিল। এলাকায় তিনি কোপা শামসুল হিসেবে পরিচিত।

আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, কয়েক দিন আগে কোপা শামসুলের স্ত্রী রিনাকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে শিবগঞ্জ বাজার এলাকার কিছু মানুষের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে থাকে হত্যা করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত শামসুলের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

পূর্ববর্তি সংবাদজোড়া লাগানো হল সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন শিক্ষিকার হাত
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস : সচেতনতার জন্যে হবিগঞ্জে সব ধরনের সভা নিষিদ্ধ