ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরোপুরি অনুপস্থিত থাকছেন না, তিনি অংশ নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি ।
এছাড়াও ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে আরও একশটি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত।
সূত্র: সময় টিভি, বাংলানিউজ
















