দিল্লি হত্যা: বিরোধীদের চাপের মুখে লোকসভায় আমিত শাহর দু:খপ্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে স্থানীয় মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের চালানো সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দুঃখপ্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুধবার ভারতের লোকসভায় দিল্লির গণহত্যা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিরোধী দলের সদস্যরা অমিত শাহ’র পদত্যাগ দাবি করেন।

লোকসভার অধিবেশনে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন,‘দিল্লিতে মানবাধিকার পরাজিত হয়েছে। ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে জবাব দিতে হবে। কীভাবে তিন দিন ধরে সহিংসতা চলেছে? যখন দিল্লি জ¦লছিল, তখন অমিত শাহ কী করছিলেন?’

দিল্লিতে সহিংসতার ঘটনায় পুলিশের নীরব সমর্থন ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে অমিত শাহ তার বক্তব্যে পুলিশকে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, সহিংসতা শুরু হওয়ার ৩০ ঘণ্টার মধ্যেই পুলিশ দাঙ্গা নিজেদের নিয়ন্ত্রণ করেছিল। ২৫ ফেব্রুয়ারির পরে কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি।

পূর্ববর্তি সংবাদ২৫ মার্চ ১ মিনিটের জন্য অন্ধকার থাকবে দেশ
পরবর্তি সংবাদজার্মানির ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ম্যার্কেল