জার্মানির ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ম্যার্কেল

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে এবার অভিনব তথ্য জানালেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি জানান, জার্মানির জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ করোনা ভাইরাসে আক্রান্ত হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেছেন, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ছড়ানোর গতি কিভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷

বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এই ভাইরাস ঠেকানোর কোনো ব্যবস্থা বা কার্যকর উপায় এখনও নেই৷ জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ তাই (করোনা ভাইরাসে) আক্রান্ত হবেন৷”

এরইমধ্যে জার্মানিতে ১২৯৬ জনের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে৷ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের৷ যার মধ্যে তৃতীয়জন মারা গেছেন বুধবার৷ তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে৷

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যা: বিরোধীদের চাপের মুখে লোকসভায় আমিত শাহর দু:খপ্রকাশ
পরবর্তি সংবাদবস্তিতে আগুন: অশুভ শক্তিকে খুঁজে বের করার আহ্বান চরমোনাই পীরের