ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসে প্রতিরোধে পূর্বপ্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষের অনুষ্ঠানে আসতে না চাওয়ায় করোনা ভাইরাসের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস : বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নরেন্দ্র মোদী কেন এলেন না (আসছেন না)? কী কারণে এলেন না? তিনি আসছেন না জানানোর পরই সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত।
করোনা নিয়ে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে পরামর্শ দিয়ে মওদুদ বলেন, আমি মনে করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সতর্কতামূলক বন্ধ ঘোষণা করা উচিত। কেউ কী বলতে পারব- কখন, কোথায়, কে আক্রান্ত হবে। সরকারের উচিত হবে না এ ঝুঁকি নেওয়া। যতরকমের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করতে হবে।
















