ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটে যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা কাকডাঙ্গা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি ও বিপরীত দিকে থেকে আসা বালি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজিব পরিবহনের বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে শিশুসহতিন জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরো অন্তত ২৫জনকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুইজনের মৃত্য হয় বলে জানা যায়। এখন পর্যন্ত নিহতদের কারো নাম পরিচয় জানা যায় নি।
ফকিরহাট থানার ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্য দুজন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
















