নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসায় গ্যাসের চুলার লিকেজের সৃষ্ট আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে স্বামী আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

গতকাল শনিবার ভোরে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রুজিনা আক্তার।

ধারণা করা হচ্ছে, ম্যাচের কাঠির আগুনে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।সেই আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছিলেন। আগুনের সূত্রপাতের বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ তদন্ত করে দেখছে।

জানা যায়, আগুনে আশরাফুল ইসলামের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে যায়। বর্তমানে স্ত্রী রুজিনা আক্তার ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তি সংবাদসড়ক দুর্ঘটনায় তেজগাঁও বেগুনবাড়ি মাদরাসার ছাত্রবাহী বাস, চারজন নিহত, গুরুতর আহত ৩৮
পরবর্তি সংবাদপুরান ঢাকার রাসায়নিক গুদাম স্থানান্তরিত হচ্ছে টঙ্গীতে