ঠেলার নাম বাবাজি! হিজাব ছিল নিষিদ্ধ, এবার মুখ না ঢাকলেই জরিমানা!

ইসলাম টাইমস ডেস্ক: একেই বলে ঠেলার নাম বাবাজি। আগে মেয়েদের গায়ে-মুখে হিজাব থাকলে জরিমানা গুনতে হতো, করোনা ভাইরাসের ধাক্কায় এবার মুখ না ঢাকলে জরিমানার আইন করেছে। দেশটির নাম ফ্রান্স, ইউরোপের ‘নামজাদা’ শিল্প ও রেনেসাঁর দেশ। উদাম সংস্কৃতির রমরমা এই দেশটিতেই করোনা সংক্রমিত হওয়ার পর নাগরিকরা এখন মুখ ঢেকে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন! হিজাব নিষিদ্ধের দেশে উল্টো মুখঢাকা জীবনের বাধ্যতামূলক যাত্রা শুরু।

এমনকি মুখের ঢাকনা বা মুখোশ না পরে চলাফেরা করলে ১৫০ ইউরো জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।

করোনায় আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬৯ জন। এর মধ্যে মারা গেছে ৯১ জন। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘প্যারিস ফ্যাশন সপ্তাহ’- এ মডেলরা মুখোশ পরেই অংশগ্রহণ করেন। মডেলদের পরিহিত মুখোশগুলোও নাকি দেখতে অনেকটাই হিজাবের মতোই ছিল।এ ‘দুর্দশা’ শুধু ফ্রান্সেরই নয়, বিশ্বের অনেক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নারী মডেল থেকে শুরু করে সবাই মুখোশ পরছেন। নিরাপত্তার বিষয়ের দিকে লক্ষ্য রেখেই তারা এ মুখোশ পরছেন বলে জানা গেছে।

প্যারিসের ওই ফ্যাশন সপ্তাহ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেন নামিরা ইসলাম নামের এক নারী। টুইটার হ্যান্ডেলে ওই নারী নিজেকে বাঙালি মুসলিম আইনজীবী ও গ্রাফিক ডিজাইনার বলে উল্লেখ করেছেন। নামিরা ইসলাম বলেন, এবং যেখানে আমাকে (অভিযোগ করে) বলা হয়েছিল, উদ্দেশ্যমূলকভাবে অপরাধ ও নিরাপত্তা হুমকির জন্য তোমার মুখ ঢেকে (পর্দা) রাখ।’

ফ্রান্সের হিজাব নিষিদ্ধের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে টুইটবার্তার কমেন্টবক্সে তিনি আরও লেখেন- ফ্রান্স হলো সেই দেশ যারা মুখের ওড়নার (হিজাব) ওপর প্রথম নিষেধাজ্ঞার প্রবর্তন করেছিল।

নামিরা ইসলাম জানান, ‘প্রকাশ্য স্থানে মুখ গোপন করা’ হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে ‍উল্লেখ করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লড গুয়ান্ট।

উল্লেখ্য, ২০১০ সালে ফ্রান্স যখন প্রথম ‘মুখ ঢাকা পোষাক’ নিষিদ্ধ করে তখন তা ইউরোপে তীব্র বিতর্ক সৃষ্টি করে। ইউরোপে ফ্রান্সই ছিল প্রথম দেশ যারা এ ধরনের পদক্ষেপ নেয়। ২০১৯ সালের ১৬ মে ফ্রান্সের সংসদ অধিবেশনে স্কুল শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

সেই হিজাব নিষিদ্ধের দেশে এখন মুখ না ঢাকলে জরিমানা গুনতে হয়! করোনা ভাইরাস, চোখে দেখা যায় না-ছোট্ট এক দুশমন। দুনিয়াটা উল্টে পাল্টে দিচ্ছে। রঙিন তামাশার ভুবনে বইয়ে দিয়েছে ঝড়।

পূর্ববর্তি সংবাদকরোনা প্রতিরোধে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদকরোনা: সময়মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার : ওবায়দুল কাদের