মুজিববর্ষ পালনে ভারত থেকে ৭ টন আতশবাজি আমদানি

ইসলাম টাইমস ডেস্ক:  করোনা ভাইরাসের কারণে সরকারিভাবে মুজিববর্ষ পালন অনুষ্ঠানে কাঁটছাট করা হলেও আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে হয় তো কোনো কাঁটছাঁট করা হবে না । তাই  তো  ভারত থেকে প্রায় ৭ টন বিভিন্ন ধরনের বাজি আমদানি করা হয়েছে।

শনিবার(১৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই বেনাপোল বন্দর থেকে বাংলাদেশি দুটি ট্রাকে এসব বাজি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

পণ্য ছাড় কারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট সারতি এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, সরকারী ভাবে মুজিব বর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। রাতেই জরুরীভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে পুলিশি নিরাপত্তায় বাজি বহনকারী দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারতের গুজরাটে করোনাকে মহামারি ঘোষণা, আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২
পরবর্তি সংবাদকরোনার প্রভাবে কুয়েতে আজানে পরিবর্তন!