মুজিববর্ষ : শিশুদেরকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি

ইসলাম টাইমস ডেস্ক : আজ ১৭ মার্চ। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর লেখা এই চিঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় কোটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রত্যেক শিশুই পৃথকভাবে চিঠিটা পাবে। চিঠিটা এমনভাবে দেওয়া হবে যাতে প্রত্যেকটি শিশুই মনে করে, প্রধানমন্ত্রী তার জন্যই লিখেছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শিশুদেরকে বঙ্গবন্ধুর সাথে পরিচয় করিয়ে দেন এবং দেশের জন্যে তাঁর অবদানের কথা স্মরণ রাখতে বলেন। সবশেষে তিনি শিশুদেরকে মন দিয়ে লেখা পড়া করতে বলেন এবং  মানুষের মত মানুষ হয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

পূর্ববর্তি সংবাদবিদেশিদের ভিসার মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হচ্ছে
পরবর্তি সংবাদসৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক