যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক :  পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই করেনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা দেয়ার সময় পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর টিম জাস্টিস বলেন, “আমরা এই পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।”

স্যান ফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মত নিজেদের অবরুদ্ধ করে রাখা বা লকডাউনের চিন্তা করছে নিউ ইয়র্ক শহর।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১০৫।

সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে।

পূর্ববর্তি সংবাদলোকসমাগম এড়ানোর উপদেশ দিয়ে নিজেই সদলবলে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী !
পরবর্তি সংবাদজ্বর ঠাণ্ডা থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন