ডেমরা ইত্তেফাকুল মাদারিসের পরীক্ষা স্থগিতসহ ৪ সিদ্ধান্ত

ইসলাম টাইমস ডেস্ক: ডেমরাস্থ আঞ্চলিক শিক্ষাবোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা ডেমরার ৫ ম কেন্দ্রীয় পরীক্ষাসহ বোর্ড অন্তর্ভুক্ত সকল মাদরাসা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বৃহঃপতিবার সকাল ৯ টায় বোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বোর্ডের আওতাধীন সকল মোহতামিমদের উপস্থিতিতে ইত্তেফাকুল মাদদরিসিল কওমিয়্যার কার্যালয় কোনাপাড়ায় বেঠকে ৪ টি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. দেশের সার্বিক পরিস্থিতির কারনে বৃহৎ জনসার্থে ইত্তেফাকের ৫ ম কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়।

২. বোর্ডের আওতাধীন সকল মাদরাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করার পরামর্শ দেওয়া হয়,যা নিজ নিজ মোহতামিম সাহেবগন কমিটি বা মাদরাসা সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে তরিৎ বাস্তবায়ন করবেন।

৩. আলহাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ সকল বোর্ডের মুরুব্বীদের প্রতি আসন্ন পরীক্ষা স্থগিত করে পুনবিবেচনা করার বিশেষ আহবান জানানো হয়।

৪. দেশের কল্যাণে করোনার ভয়াবহ আক্রমন থেকে বাঁচতে খতমে ইউনুস ও খতমে শেফার আমলের পাশাপাশি বেশী বেশী তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে রুজু হওয়ার আহবান করা হয়।

পূর্ববর্তি সংবাদদেশে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত
পরবর্তি সংবাদকেউই হতাশ বা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন: আল্লামা আহমদ শফি