করোনা সতর্কতায় সমাজে পরিচিত ইমামদের নিয়ে প্রচারণার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: আতঙ্ক সৃষ্টি না করে করোনা বিষয়ে সতর্কতা তৈরি করতে সমাজে পরিচিত মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এনইসি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়াতে নির্দেশ দেন। তারকা (সেলিব্রেটি),এ ছাড়া বিভাগীয় পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষা করার যন্ত্রপাতি পৌঁছানোর নির্দেশও দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনার দোহাই দিয়ে সরকারের কাজ বন্ধ করব না। সার্বিক অর্থনীতির ক্ষতি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন জাতীয় আয়ে প্রভাব পড়তে পারে। পরিবহন খাতের ওপরও প্রভাব আসতে পারে।’

অন্য দেশের মতো ‘লকডাউন’ করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘লকডাউন করার মতো সময় আসেনি। এ দেশের জনগণ এতে অভ্যস্ত নয়। লকডাউন নয়, পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থার দিকে যাবে সরকার। আমাদের ভালোর জন্য আশা করতে হবে, খারাপের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

পূর্ববর্তি সংবাদভারতে আলোচিত নির্ভয়া হত্যা-ধর্ষণের চার আসামির ফাঁসি শুক্রবার ভোরে, সব আর্জি খারিজ
পরবর্তি সংবাদচসিক সহ সব উপনির্বাচন স্থগিতের আহ্বান জানালেন ফখরুল