করোনা থেকে আত্মরক্ষায় নতুন আইন পাস করল মার্কিন সিনেট

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার অংশ হিসেবে একটি নতুন আইন পাস করেছে মার্কিন সিনেট। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ নামের ওই নতুন আইনের আওতায় বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে সমর্থ হবে মার্কিনিরা।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।  এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪,৩২৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১৭ জনের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার করোনা মহামারির আত্মরক্ষা জোরালো করতে মার্কিন সিনেট ৯০-৮ ভোটে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ পাস করে। কয়েক ঘণ্টা পরই সেই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে বিলটি।

নতুন আইনের ফলে বিনামূল্যে করোনা পরীক্ষার সুবিধার পাশাপাশি আক্রান্ত ও তাদের পরিচর্যায় থাকা ব্যক্তিরা বেতনসহ ছুটি পাবেন।

করোনা থেকে আত্মরক্ষা পেতে এর আগে ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল মঞ্জুর করেছিল মার্কিন সংসদ।

পূর্ববর্তি সংবাদস্থগিত করা হল ভারতের কওমী মাদরাসাগুলোর বোর্ড পরীক্ষা
পরবর্তি সংবাদমসজিদুল হারাম-মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও প্রবেশ বন্ধ করল সৌদি আরব