ভোটগ্রহণ শেষে ঢাকা-১০ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করলেন বিএনপি প্রার্থী

ইসলাম টাইমস ডেস্ক: সারাদিন ভোটগ্রহণ শেষে ঢাকা-১০ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচন দাবি করেছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২১ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটদান শেষে তিনি ৮৫০ জন এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে।

রবি বলেন, আবারও একটি ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। একটি আসনে এমন নির্বাচন না করে ঘোষণা দিলেই পারত।

পূর্ববর্তি সংবাদকরোনায় ইন্তেকাল করেছেন ঢাকা আলীয়ার সাবেক প্রফেসর ড. ইসলাম গণি
পরবর্তি সংবাদকরোনা থেকে মুক্তি পেতে স্পেনে দেশব্যাপী উচ্চস্বরে আজান (ভিডিও)