ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটের হার কম হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাল ভোট দেওয়ার সুযোগ নেই, তাই ভোটার উপস্থিতি কমে ভোট পড়ার হার কমে যায়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও ঢাকা ১০ আসন সহ তিনটি আসনে উপনির্বাচন হয়েছে। নির্বাচনে ভোটারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো কেন্দ্রে একটি ভোটও পড়েনি বলে খবর পাওয়া গেছে।
















