ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভীতি। এই ভীতির অপব্যবহার করে অনেকেই ছড়িয়ে দিচ্ছেন গুজব। সম্প্রতি উম্মুল মাদারিস দারুল দেওবন্দের মুহাদ্দিস সাইদ আহমদ পালনপুরীর ইন্তেকালের একটি সংবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এ সংবাদটিকে গুজব বলে নিশ্চিত করেছে দেওবন্দ কর্তৃপক্ষ।
শনিবার ২১ শে মার্চ একটি পোস্টের মাধ্যমে দেওবন্দ ইসলামিক মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
দেওবন্দ ইসলামিক মিডিয়া সাইদ আহমদ পালনপুরীর খাদেমের বরাতে জানিয়েছে , সম্প্রতি দেওবন্দের মুহাদ্দিস সাইদ আহমদ পালনপুরী ইন্তিকালের ব্যাপারে ছড়িয়ে পড়া সংবাদটি আদৌ সত্য নয়। বর্তমানে হুজুর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও তিনি সুস্থ আছেন। তাকে আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছে দেওবন্দ ইসলামিক মিডিয়া।
দেওবন্দ মিডিয়া থেকে অনুবাদ
















