ইসলাম টাইমস ডেস্ক : সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে। সাধারণভাবে ইসলামেরও শিক্ষা এটাই যে মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। ইরশাদ হয়েছে, ঘরে থাক এবং নিজের কৃত পাপের উপর ক্রন্দন করতে থাক। এখন কুদরতি ব্যবস্থাপনায় যখন এই হাদিসের উপর আমলের সুযোগ এসেছে তো এই সুযোগটাকে কাজে লাগানো উচিত।
এই সুযোগটা সব চেয়ে সুন্দরভাবে কাজে লাগানো হয় যদি নিজদেরকে উপকারী কাজে মশগুল রাখা যায়। বলা বাহুল্য, হোম কোয়ারিন্টিনে আমাদের সবচেয়ে উপকারী বন্ধু হতে পারে বই।
নীচে সাধারণভাবে সকলের পড়ার মত কিছু কিতাবের নাম লেখা হচ্ছে। সবগুলো কাউকে এখনই শেষ করতে হবে এমনটি জরুরি নয়। লেখা হচ্ছে সহজতার জন্যে। হয়তো কারো কাছে এ মূহুর্তে একটা থাকবে আরেকটা থাকবে না। কিতাবগুলো পড়ার বিষয়ে দেশের বিদগ্ধ আলেম মাওলানা আবদুল মালেক সাহেবও আল কাউসারে পরামর্শ দিয়েছেন।
তরজমা ও তাফসীর
১. এমদাদিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ, যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব,মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক সম্পাদিত।
২. তাফসীরে তাওযীহুল কুরআন, মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, অনুবাদ : মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।
৩. মাআরিফুল কুরআন, মুফতী মুহাম্মাদ শফী রাহ. অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান রাহ. (আট খণ্ডে)
৪. তাফসীরে উছমানী, মাওলানা শাব্বির আহমদ উসমানী। (৪ খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত)
৫. সংক্ষিপ্ত তাফসীরে উছমানী, অনুবাদ : প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন, থানবী লাইব্রেরী।
হাদীস
১. মাআরিফুল হাদীস, মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী, অনুবাদ : ইসলামিক ফাউন্ডেশন অথবা এমদাদিয়া লাইব্রেরী।
২. আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, অনুবাদ : মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী।
ফিকহ-মাসায়েল
১. বেহেশতী জেওর, অনুবাদ : মাওলানা আহমদ মায়মূন, উস্তায, জামিয়া শারইয়্যাহ মালিবাগ। ২. ফাতাওয়া ও মাসাইল, ইসলামিক ফাউন্ডেশন। ৩. হাদীস ও মাসায়েলে আহনাফ, ইসলামিক ফাউন্ডেশন। ৪. নবীজীর নামাজ, অনুবাদ : মাওলানা যাকারিয়া আবদুল্লাহ। ৫. দলীলসহ নামাযের মাসায়েল, মাওলানা আবদুল মতীন।
আকাঈদ
১. ফুরুউল ঈমান, হাকীমুল উম্মত থানবী রাহ., অনুবাদ : মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। ২. ঈমান ও আকীদা, হাকীমুল উম্মত থানভী রাহ.। ৩. ঈমান সবার আগে,মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
সীরাত -শামায়েল
১. সীরাতে খাতামুল আম্বিয়া, মুফতী শফী রাহ.। ২. নবীয়ে রহমত, আবুল হাসান আলী নদবী রাহ.। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সভ্য পৃথিবীর ঋণ স্বীকার, আবুল হাসান আলী নদভী রাহ.।
৪. সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদরীস কান্ধলভী রাহ.। ৫. আসাহহুস সিয়ার, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম অনুদিত, এমদাদিয়া থেকে প্রকাশিত। ৬. উসওয়ায়ে রাসূলে আকরাম, ড. আবদুল হাই আরেফী।
প্রসঙ্গত, এ মহামারির সময় সীরাত কিতাব পাঠে অধিক মনোযোগী হওয়া উচিত। বুজুর্গদের অভিজ্ঞতা, এ ধরণের সময়ে সীরাত কিতাব পাঠ, সীরাতের কিতাবের তালীম বালা মুসীবত দূর করার ক্ষেত্রে অনেক বড় উসিলা হতে পারে।
বিবিধ
১. তাযকিরাতুল আখেরাহ, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ২. তাসাওউফ : তত্ত্ব ও বিশ্লেষণ, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক। ৩. কুরআনের ডাক ও আমাদের জীবন, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ৪. ইসলামকে জানতে হলে, মাওলানা আবু তাহের মেসবাহ। ৫. ইসলামের ডাক, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ৬. প্রচলিত ভুল, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে মুদ্রিত। ৭. প্রচলিত জাল হাদীস,মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত। ৮. উম্মাহর ঐক্য : পথ ও পন্থা, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক। ৯. মাযহাব কী ও কেন? মুফতী তাকী উসমানী, অনুবাদক : মাওলানা আবু তাহের মেসবাহ। ১০. খেলাফত ও রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ।
এছাড়া দ্বীনী বিভিন্ন বিষয়ের উপর আকাবিরে উলামায়ে কেরামের রচনাবলী অধ্যয়ন করা বেশ উপকারী। যেমন হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রাহ., মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ., আবুল হাসান আলী নদবী রাহ. এবং মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম প্রমূখের লিখিত বই-পুস্তক,মাওয়ায়েজ এবং বয়ানসমগ্র। এখানে নমুনাস্বরূপ কয়েকটি উল্লেখ করা হলো :
আশরাফ আলী থানবী রাহ.-এর
১. ইসলাহী নেসাব, (দশটি কিতাবের সংকলন)। ২. মাওয়ায়েজে আশরাফিয়া, অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী, চকবাজার। ৩. মাজালিসে হাকীমুল উম্মত, মুফতী শফী রাহ. (সংকলিত) ৪. মুনাজাতে মাকবুল,মাওলানা যাকারিয়া আবদুল্লাহ অনুদিত। ৫. বাসায়েরে হাকীমুল উম্মত।
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ.-এর
১. ইসলাম কী ও কেন? ২. দ্বীন ও শরীয়ত। ৩. নামাজের হাকীকত। ৪. কুরআন আপনাকে কী বলে?
মাওলানা আবুল হাসান আলী নদবী রাহ.-এর
১. আরকানে আরবাআহ, অনুবাদ : মাওলানা আবু তাহের মিসবাহ। ২. ইসলামী জীবন বিধান, অনুবাদ : মাওলানা ফরীদুদ্দীন মাসউদ।
তাকী উসমানী দা. বা.-এর
১. ইসলাহী মাজালিস। ২. ইসলাম ও আমাদের জীবন, (নির্বাচিত রচনা ও বয়ান সমগ্র, ১৪ খণ্ডে)। ৩. যিকর ও ফিকর। ৪. কুরআন সুন্নাহর আলোকে পরিবার ব্যবস্থা।
প্রসঙ্গত, দ্বীনের সঠিক বোধ ও জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের উপর অটল-অবিচল থাকার জন্য জরুরি হল, আহলে হক আলেমদের এবং আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পরামর্শ অনুসারে চলা। এর পাশাপাশি তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে দ্বীনী গ্রন্থ ও বই-পুস্তক অধ্যয়ন করাও জরুরি। গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে কেবল ব্যক্তিগত অধ্যয়ন যথেষ্ট নয়। বরং বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ম অনুযায়ী শিখতে হবে, এবং নিজস্ব ধারণার উপর তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে।
চলুন, এ সময়টাতে আমরা বেশী থেকে বেশী ঘরে অবস্থান করি। ঘরের সময়গুলোকে নামাজ তেলাওয়াত মা-বাবার খেদমত, পরিবারকে সময় দেয়া,এবং উপরোক্ত কিতাব অধ্যয়নের মাধ্যমে কাজে লাগাই।
















