ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আরো ৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (২২ মার্চ) সাড়ে ৩ টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান তিনি।
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।
তবে এরই মধ্যে মোট পাঁচজন সুস্থ হয়ে যাওয়ায় এবং আক্রান্তদের দু’জন মারা যাওয়ায় এই মুহুর্তে দেশে আক্রান্তের সংখ্যা ২০ জন।
সর্বশেষ তিনজন আক্রান্তের মধ্যে দু’জন মহিলা, একজন পুরুষ। তাদের মধ্যে দুই জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।
তাদের একজনের বয়স চল্লিশের ঘরে, একজন ত্রিশের ঘরে এবং একজনের বিশের ঘরে।
















