স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করল আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব ধরণের অনুষ্ঠান বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।করোনাভাইরাসের কারণে  এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

এ সময় তিনি জনপ্রতিনিধিদেরকে বলেন, আপনারা করোনাভাইরাসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করুন। কারো করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সাথে সাথে আমাদের জানান।

পূর্ববর্তি সংবাদযথা সময়ে অনুষ্ঠিত হবে দেওবন্দের পরীক্ষা
পরবর্তি সংবাদশিক্ষাবিদদের পরামর্শ: মাদরাসা এবং সাধারণ শিক্ষার্থীরা কীভাবে কাটাবে করোনার ছুটি