ইসলাম টাইমস ডেস্ক : লক ডাউনে দিন মজুরদের খুঁজে খুঁজে দান করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা তাকি উসমানি। গতকাল এক টুইটে তিনি লক ডাউনে বেকার হয়ে পড়া লোকদের সহায়তায় স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ہر شخص اپنے ماحول میں ایسے لوگوں کو تلاش کرے جنکا گذارہ روز کی روز آمدنی پر ہے اور انہیں نقد یا راشن پہنچاکر انکی مدد کرے اس سے معاشرے کی اہم ضرورت بھی پوری ہوگی اور یہ بہترین صدقہ بھی ہوگا اور صدقہ کسی بلا یا #وبا کو دور کرنے کا سب سے موثر ذریعہ ہے
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) March 23, 2020
আল্লামা তাকি উসামানি লেখেন, দয়া করে আপনার আশপাশের সে সব লোকদেরকে খুঁজে বের করুন যারা দিন আনে দিনে খায়। যারা দিন মজুর। তাদের উপর দয়া করুন। তাদের নগদ টাকা দান করুন। এটি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করবে। এটি উত্তম সদাকাও হবে, যা এই মহামারি দূর করার জন্যে অনেক বড় মাধ্যম।
















