দুনিয়া জুড়ে ১৬ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনায় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ১ হাজার ৮৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪২৩ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৯৫টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অপরদিকে বাংলাদেশেও পড়েছে এ রোগের প্রভাব।বাংলাদেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে তিনজনের। তাছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

পূর্ববর্তি সংবাদলক ডাউনে দিন মজুরদের কথা ভুলবেন না
পরবর্তি সংবাদবৃহস্পতিবার ঢাকায় পৌছাবে চীনের সহায়তা