হাইআর সিদ্ধান্ত: ৬ এপ্রিল হচ্ছে না চলতি বছরের পরীক্ষা, পরবর্তী বৈঠকে জানানো হবে নতুন তারিখ

ইসলাম টাইমস: কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইআতুল উলয়ার অধীনে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদিসের চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিষয়ে বোর্ডের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আজ ২৪ মার্চ মঙ্গলবার হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাস উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে আজ ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে অনুষ্ঠিতব্য ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়।

পরিস্থিতির আলােকে পরীক্ষা সম্পর্কে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে করোনা ভাইরাসের কারণে ২৮ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বেফাকের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার পরবর্তী তারিখের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৩১ মার্চ বোর্ডের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরো ৯ দিন
পরবর্তি সংবাদকরোনায় আরো একজনের মৃত্যু বাংলাদেশে, নতুন আক্রান্ত হলেন ৬ জন