ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার বিকেল থেকে এ সড়কে যানজট শুরু হয় বলে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে।

বুধবার মহাসড়কের এ যানজট বিভিন্ন পয়েন্টে তীব্র আকার ধারণ করেছে। করোনার ছুটি পেয়ে মানুষ বাড়ি ফেরায় সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক মেরামতের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, করোনার ছুটি পেয়ে মানুষ বাড়ি ফেরায় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে ধল্লা ব্রিজে এক লেন বন্ধ করে দিয়ে সড়কের নির্মাণকাজ করায় যানজটের সৃষ্টি হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে রক্ষা পেতে মাদারীপুরে মাইকিং করে নামাজ পড়ার নির্দেশ পুলিশের
পরবর্তি সংবাদবাংলাদেশে আটকে পড়া কাশ্মিরি শিক্ষার্থীদের ফিরিয়ে নেবে না ভারত!