সংক্রমণ থেকে রক্ষা পেতে কুমিল্লায় মসজিদের মাইকে চলছে কোরআন তেলাওয়াত

ইসলাম টাইমস ডেস্ক:  করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কুমিল্লার বিভিন্ন মসজিদে দিনভর  কোরআন তেলাওয়াত চলছে। সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত পৌঁছে যাচ্ছে কুমিল্লার স্থানীয় বাসিন্দাদের ঘরে।

সুনসান নিরবতায় ডুবে থাকা কান্দিরপাড়ে মাইকে প্রচারিত সমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে।এমন দুর্যোগের সময় কোরআন তেলাওয়াত  রহমত বয়ে আনবে বলে প্রতাশা রাখছেন স্থানীয়রা।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রামপুর জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম জানান, গত ১৭ মার্চ থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত চলছে। সেই সাথে প্রতিদিনই চলছে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া।

পূর্ববর্তি সংবাদসবাই ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে দুর্গ গড়ে তুলুন: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদআসল হল তাওয়াক্কুল এবং ঈমানী শক্তি : ভারসাম্য রক্ষা করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণও জরুরি