ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে লেবাননের স্বাস্থ্য খাতে এবং জীবাণুনাশক কাজে সহায়তা দিতে ২৫ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হিজবুল্লাহর এক হাজার ৫০০ ডাক্তার, তিন হাজার নার্স এবং পাঁচ হাজার স্বাস্থ্যকর্মী এবং ১৫ হাজার মাঠকর্মী লেবাননের বিভিন্ন শহরে নিয়োগ দেয়া হয়েছে।
সাইয়্যেদ সাফিউদ্দিন বলেন, হিজবুল্লাহর সদস্য, চিকিৎসা সামগ্রী এবং হাসপাতাল লেবাননের স্বাস্থ্য বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে। এছাড়া, হিজবুল্লাহর সংগ্রহ করা অর্থ সাহায্য লেবাননের গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২৫ মার্চ) জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
















