মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত, মিরপুরে প্রাণ গেল ৩ জনের

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুরে একটি বাড়িতে শনিবার ভোরে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- কল্পনা (৩৫), জান্নাত (১৩) এবং কাউসার (৮)।

নিহতদের সম্পর্কে বিস্তারিত তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।পরে তারা বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদ“করোনা নিয়ে প্রবাসীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শোভনীয় নয়”
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনও করোনা রোগী শনাক্ত হয়নি