করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় একজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস উপসর্গ (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে বগুড়ার শিবগঞ্জে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ কারণে এ ঘটনার পর এলাকার ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। চিকিৎসকরা এই মৃত্যুকে করোনাভাইরাস সন্দেহ করছেন। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃত মাসুদ রানা ঢাকার কাশিম বাজারে ব্যবসা করতেন। তার স্ত্রী সাজেদা বেগম বেসরকারি সংস্থা টিএমএসএস-এ চাকরি করার কারণে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন। মাসুদ রানা ঢাকায় অবস্থানকালে গত ২৪ মার্চ থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ অবস্থায় শুক্রবার তিনি শিবগঞ্জে স্ত্রীর বাসায় চলে আসেন। সন্ধ্যার পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ কিনে সেবন করেন। ভোররাতে তিনি মারা যান।

মাসুদ রানার মৃত্যুর পর তার স্ত্রী করোনাভাইরাসসংক্রান্ত হট লাইনে ফোন করে  ডাঃ শফিক আমিন কাজলকে বিষয়টি জানান। এরপর শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোরতজা আব্দুল হাই শামীম শনিবার সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাসের যুগে বিশ্বাসের ভারসাম্য
পরবর্তি সংবাদকরোনাভাইরাসকে কেন্দ্র করে চীন এখন ব্যবসা শুরু করেছে: ট্রাম্প