করোনায় তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৯২

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৯২ এ পৌঁছেছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৯৮ জন। মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

 

কোকা জানান, আক্রান্তদের অবস্থান প্রকাশ করছে না তুরস্ক। কারণ এতে সংক্রমণের হার বেড়ে যেতে পারে। সংক্রমণ এলাকার নাম প্রকাশ করলে লোকজন অন্য এলাকায় চলে যাবে যেখানে কোনও আক্রান্ত নেই।

এর আগে বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তুর্কিদের ধৈর্যধারণ করে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনও পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত আছে।

পূর্ববর্তি সংবাদবাধার মুখে বন্ধ হল তেজগাঁও-এ করোনায় আক্রান্তদের জন্য হাসপাতালের নির্মাণ কাজ
পরবর্তি সংবাদপুলিশি হস্তক্ষেপে কাটল তেজগাঁওয়ে অস্থায়ী করোনা হাসপাতাল নির্মাণের বাধা