আরজাবাদ মাদরাসার ছুটি বাড়ানো হলো ৯ এপ্রিল পর্যন্ত

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ছুটি ঘোষণা করা হয়েছিল।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার ২৯ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামিয়ার সকল বিভাগের ছুটি ৩১ মার্চ মঙ্গলবার থেকে বর্ধিত করে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত করা হলো।

পূর্ববর্তি সংবাদঅসহায় হতদরিদ্রদের সহায়তার আহ্বান ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার
পরবর্তি সংবাদগাজীপুরে ৩ দিনেও স্যাম্পল নেওয়া হয়নি করোনা সন্দেহে ভর্তি রোগীর