নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরেক প্রবাসীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মির্জা হুদা নামে আরেক প্রবাসী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ সময় আজ সোমবার ভোররাতে এলমাস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি আইটি প্রতিষ্ঠান গড়েছিলেন। মির্জা হুদাসহ ৪ বাংলাদেশী আজ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি স্ত্রী ও দুই সন্তান অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
নিউইয়র্কে এ তথ্য নিশ্চিত করেছেন আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল।

পূর্ববর্তি সংবাদশিবচরে কালোবাজারির উদ্দেশে মজুত সরকারি চাল জব্দ, যুবলীগ নেতা আটক
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায়  আলমী শূরার তাবলীগী  ‍মুরুব্বীর ইন্তিকাল