ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গী ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম, তাবলীগের সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷
১ ডিসেম্বর শনিবার রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, টঙ্গীর মাঠে হতাহতের ঘটনা বড়ই দুঃখজনক৷ নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা তাবলীগের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে৷
যুগ যুগ ধরে তাবলীগের কাজ স্বমহিমায় চলে আসছে৷ তাবলীগ জামাতে কোন দ্বিধা বিভক্তি ছিল না৷ বর্তমানে তাবলীগ জামাতে বিভক্তি ও হতাহতের মতো ন্যাক্কারজনক ঘটনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বলে আমি মনে করি৷
আল্লামা বাবুনগরী আরো বলেন, একে অন্যের উপর হামলা করা তাবলীগী সাথীদের কাজ হতে পারে না৷ যারা মাঠ দখল করতে টঙ্গীতে নিরীহ তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের উপর হামলা করছে তারা অমার্জনীয় অপরাধ করেছে৷
অনতিবিলম্বে সুষ্ঠ তদন্ত মাধ্যমে এ গঠনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে৷
আল্লামা বাবুনগরী বলেন, যারা হতাহত হয়েছ তাদের সু -চিকিৎসা নিশ্চিত করতে হবে৷এবং ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর গঠনা না ঘঠে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷
















