ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকটের ফলে শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী এ আহবান জানান।
আজ মঙ্গলবার এক প্রোগ্রামে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানিমুখী শিল্পখাতের শ্রমিকগণ এখন সমস্যায় পরেছেন। এসব শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনা করবেন।
তিনি বলেন, আপনারা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তি পাবেন। বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখতে পারবে।
















