কাল বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন জাপানের ৩২৫ নাগরিক

ইসলাম টাইমস ডেস্ক: করোনা আতঙ্কে জাপানের ৩২৫ জন নাগরিক ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নিজের দেশে ফিরে যাচ্ছেন। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী বিমানের বিশেষ এই ফ্লাইট জাপানের উদ্দেশে ছেড়ে যাবে।

জানা গেছে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে ৪টি পৃথক বিশেষ ফ্লাইটে মার্কিন, মালয়েশিয়া ও ভুটানের কয়েক’শ নাগরিক নিজ দেশে ফিরেছেন।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, ঢাকায় অবস্থানরত জাপানের ৩২৫ জন নাগরিক বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা নিজের দেশে ফিরবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে তাদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট জাপানের উদ্দেশে ছেড়ে যাবে। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

পূর্ববর্তি সংবাদকরোনায় আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অষ্টমীর স্নান