পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই’র উপমহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে৷ এছাড়া, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

পূর্ববর্তি সংবাদকরোনা: এখন মদীনায় যে চিত্র
পরবর্তি সংবাদসোহরাওয়ার্দীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু