সোহরাওয়ার্দীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনারা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুই রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই একের পর এক সর্দি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা মারা যাচ্ছেন।  গতকাল ঢাকা মেডিকেলে দুজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর- সর্দি-কাঁশি নিয়ে ভর্তি দুই রোগীর মৃত্যু হয়েছে। প্রথম জনের রিপোর্ট পাওয়া গেছে। নেগেটিভ আসছে। অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না।

অপরজনের নমুনা পাঠানো হয়েছে। রাতে রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি-না।

পূর্ববর্তি সংবাদপুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত
পরবর্তি সংবাদকরোনায় বন্দিমুক্তি প্রসঙ্গ: ইসলাম বন্দিদের জন্য যে নির্দেশনা দিয়েছে