অবশেষে চীনের একটি শহরে কুকুর-বিড়ালের গোশত নিষিদ্ধ!

ইসলাম টাইমস ডেস্ক: চীনের শেনজেন শহর কুকুর ও বিড়ালের মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করেছে।দেশটির কোন শহর প্রথমবারের মত এই দুটি প্রাণির মাংস নিষিদ্ধ করলো। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের সাথে বন্যপ্রাণীর মাংসের সম্পর্ক উদ্ভাবন হবার পর চীনের কর্তৃপক্ষ বন্যপ্রাণী খাওয়া এবং বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে।শেনজেন এক্ষেত্রে একধাপ এগিয়ে শুধু বন্যপ্রাণী নয়, কুকুর ও বিড়ালের মাংস বিক্রি এবং খাওয়াও নিষিদ্ধ করেছে।

পহেলা মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

হিউম্যাইন সোসাইটি ইন্টারন্যাশনাল বলছে, প্রতি বছর ৩ কোটি কুকুর মারা হয় শুধু এশিয়াতে।মাংসের জন্যই এটা করা হয় মূলত।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে শেনজেন শহর কর্তৃপক্ষ বলছে, “কুকুর ও বিড়ালের সাথে মানুষের সম্পর্ক সবচেয়ে গভীর। উন্নত দেশে কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আরো আগে।”এই নিষেধাজ্ঞাকে মানব সভ্যতার অংশ বলছেন তারা।

প্রাণীদের অধিকারবিষয়ক সংগঠণ, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল, চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

সংস্থাটির হয়ে চীনে কাজ করেন ড. পিটার লি।তিনি বলছেন, যেখানে চীনে প্রতি বছর ১ কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য। সেখানে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে।

তবে একই সময়ে চীনে করোনাভাইরাসের চিকিৎসার জন্য ভালুকের পিত্তরস ব্যবহার করার অনুমোদন দিয়েছে সরকার।

পূর্ববর্তি সংবাদকরোনায় স্পেনে ১০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় দুই গাড়ির সংঘর্ষ: আহত ৪