ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের অধিক, মৃত ৫৩

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৬৯ জনে। আর মৃতের সংখ্যা ৫৩।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ১৫১ জন রোগটি থেকে সেরে উঠেছেন বলে খবরে বলা হয়েছে। এর আগে ভারতে বুধবার একদিনেই ৪৩৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুতে।

তাবলিগের দিল্লি মারকাজ মসজিদের ধর্মীয় জমায়েতে থাকা অন্তত সাত হাজার ৬০০ ভারতীয় এবং এক হাজার ৩০০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাঙালী সংস্কৃতি : শেকড়ে ফেরা, না শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়া?
পরবর্তি সংবাদমাস্ক পরে নামাজ পড়া যাবে কি?