ইসলাম টাইমস ডেস্ক: মাস্ক পরে মুখ ঢেকে নামাজ পড়া যাবে কি? এ সম্পর্কে ঢাকার মারকাযুদ দাওয়াহর ইফতা বিভাগের শিক্ষক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া তার এক জুমার বয়ানে বলেছেন, সাধারণ অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া মাকরূহে তাহরীমী । আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আল্লাহর সাথে কথা বলছি। এই পরিস্থিতিতে কারো জন্যে মুখ ঢাকা কিছুতেই শোভা পায় না।
তবে বর্তমান পরিস্থিতিতে নামাজে মাস্ক পরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন এই আলেম। মাওলানা ইয়াহইয়া বলেন, আমাদের দেশে এখন যে পরিস্থিতি তাতে মাস্ক পড়ার সুযোগ রয়েছে। তবে নামাজে মাস্ক পড়া জরুরি কিছু নয়। কেউ যদি সাবধানতাবশত পড়তে চায় তাহলে এই অবস্থাতে শরীয়ত তাকে
সমর্থন দেয়।
















