কোয়ারেন্টাইন থেকে ফিরলেন জার্মান চ্যান্সেলর

ইসলাম টাইমস ডেস্ক: কোয়ারেন্টাইন থেকে ফিরলেন জার্মাল চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলে। ব্যক্তিগত চিকিৎসকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর গত ২৩ মার্চ থেকে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

এ ব্যাপারে মেরকেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট জানিয়েছেন, সেল্ফ-কোয়ারেন্টাইন শেষে জার্মান চ্যালেন্সলর তার কাজে ফিরেছেন। ২৩ মার্চ স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে ব্যক্তিগত চিকিৎসকের আক্রান্তের সংবাদ শোনার পরপরই কোয়ারেন্টাইনে থাকার সিধান্ত নেন তিনি।

নিজস্ব বাসভবনে কোয়ারেন্টাইনে থাকাকালীন তার তিনবার করোনা পরীক্ষা করা হয়। গত ১ এপ্রিল তৃতীয়বার পরীক্ষা শেষে তার দেহে করোনার কোনো উপস্থিতি শনাক্ত করা যায়নি।

পূর্ববর্তি সংবাদইন্ডিপেনডেন্ট টিভির এক কর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭ কর্মী
পরবর্তি সংবাদকুয়েতে করোনায় আক্রান্ত হলেন আরও ১০ বাংলাদেশি