করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস পরিস্তিতিতে জরুরিভিত্তিতে বাংলাদেশকে ১০ কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬০ কোটি টাকা।

শনিবার (৪ এপ্রিল)  বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহামারি প্রতিরোধ, শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থার মোকাবিলায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

কোভিড-১৯ জরুরি প্রতিক্রিয়া এবং মহামারি প্রস্তুতি প্রকল্পটির মাধ্যমে এই অনুমোদন। করোনায় সন্দেহভাজন এবং নিশ্চিত, কেস শনাক্তকরণ, পরিচালনা ও চিকিৎসা এবং বাংলাদেশের স্বাস্থ্য সুবিধা বাড়বে। স্বাস্থ্য সুবিধা এবং পরীক্ষাগারগুলোকে উন্নত করতে সহায়তা করা হবে। করোনা সংক্রমণ, ঝুঁকিপূর্ণ জনসংখ্যা, চিকিৎসা ও জরুরি  চিকিৎসার পাশাপাশি সরকারি-বেসরকারি পরিষেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা ও পরীক্ষার সুবিধা এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় আক্রান্ত ব্যক্তিদের উপকৃত করবে।

পূর্ববর্তি সংবাদদেশে ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন
পরবর্তি সংবাদকরোনায় চীনে অর্ধলক্ষ মানুষের মৃত্যু হয়েছে: মার্কিন গণমাধ্যমের দাবি