ইসলাম টাইমস ডেস্ক : রুপনগর থানা ইমাম পরিষদের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম ইসলাম টাইমসকে এ তথ্য জানান।
মাওলানা আব্দুল কাইয়ুম জানান, করোনার এ সংকট কালে এ পর্যায়ে তিন শত পরিবার কে চাল ডাল তেল লবণ পেঁয়াজ প্রায় এক সপ্তাহ চলার মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকার বিষয়টি ও তিনি উল্লেখ করেন।
রাজধানীর বৃহত্তর মীরপুরের অন্তর্গত রুপনগর থানা আয়তনে ছোট হলেও এ থানাতে রয়েছে ৩১ টি মসজিদ। এ মসজিদগুলোর ইমামদের নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে গঠিত ইমাম পরিষদ জাতীয় যে কোন দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।
















