১৪ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিষেধাজ্ঞা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

আজ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে না আন্তর্জাতিক ও ঘরোয়া সকল ফ্লাইট।

এর আগে এই নিষেধাজ্ঞা ছিল ৩১শে মার্চ পর্যন্ত। তবে ৩১শে মার্চের পরও অঘোষিতভাবে সকল ফ্লাইট বন্ধ ছিল।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো: মোকাব্বির হোসেন গণমাধ্যমকে  বলেন, ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ধরণের কার্যক্রমই বন্ধ থাকবে।

এরপর সময় সিমা আরো  বাড়ানো হতে পারে কি না সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছেন না বাংলাদেশ বিমানের উর্ধ্বতন এই কর্মকর্তা।এই বিষয়ে তারা তাকিয়ে আছেন সরকারের দিকে।

এর আগে ২১শে মার্চ ১০ দিনের জন্য ১০ টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করেছিল বাংলাদেশ।৩১শে মার্চ পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান বলেন, “এখন শুধু চীনের সাথে যোগাযোগ আছে। বাকি দেশগুলোর সাথে বাংলাদেশ থেকে বিমানের যোগাযোগ ৭ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।”

তবে এই নিষেধাজ্ঞা বাড়বে। কিন্তু কত তারিখ পর্যন্ত হবে তা এখনই বলতে পারছেন না বিমানবন্দরের এই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদলকডাউনের মধ্যেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান , নিহত ৯ স্বাধীনতাকামী
পরবর্তি সংবাদবন্ধ ঘোষণার পরও রাজধানীতে চালু কয়েকটি পোশাক কারখানা