ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিষ্ণুদিয়া গ্রামে করোনার প্রভাবে জীবিকা সংকীর্ণ হয়ে আসা পঞ্চাশটি দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে এলাকাটির ‘আসুন পাশে দাঁড়াই’ সংগঠন।
আজ রবিবার (৫ এপ্রিল) এলাকার তরুণদের প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনটির ব্যবস্থাপনা সম্পাদক তরুন লেখক সাব্বির জাদিদ জানান, করোনার প্রভাবে সৃষ্ট সংকটকালীন সময়ে তারা এই সহায়তা অব্যাহত রাখবেন। এছাড়াও তিনি জানিয়েছেন এর আগে সংগঠনটির উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে জীবিকা বন্ধ হয়ে গেছে এমন পাঁচজনকে মাথাপিছু ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। এজন্য সাধ্যমত সবার সাহায্য ও দোয়া কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওয়ালিউল ইসলাম, সহ সভাপতি মাহফুজুর রহমান সুমন, ব্যবস্থাপনা সম্পাদক তরুন লেখক সাব্বির জাদিদ ও অন্যান্য সদস্যবৃন্দ ।
















