টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২,আহত পুলিশের তিন সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই  মাদককারবারি নিহত হয়েছেন। এসময় পুলিশের তিন সদস্য আহত হন।

নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার সুলতান আহমদের ছেলে মাহমুদ উল্লাহ (২৫)ও হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)।

সোমবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী চিংড়ি ঘেরের বাঁধ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, নিহত দুই ব্যক্তি চিহ্নিত মাদককারবারি।

এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি  বলেন, অভিযান শেষে থানায় ফেরার সময় পৌরসভার বাসস্টেশন সংলগ্ন প্রধান সড়কে ইঞ্জিনের ত্রুটির কারণে ইয়াবা বহনকৃত মাইক্রোবাসটি আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদঅবশেষে পোশাক কারখানা বন্ধের সময় বাড়ল
পরবর্তি সংবাদবিএনপি নেতা জাফরুল হাসানের ইন্তেকাল