৭০ হাজার ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: ৭০ হাজার ছাড়িয়েছে মহামারী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এই সময়ের মধ্যে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৫৬। ১৮৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে।

ঠিক ৪৮ ঘণ্টা আগে বিশ্বজুড়ে ১৮১টি দেশে ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর ওই সময় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৬০ হাজার ১১৫ জন ব্যক্তি। এই হিসাবে গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার ২৪১ জন।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে বের হওয়া বা ঢোকার ওপর নিয়ন্ত্রণ আরোপ
পরবর্তি সংবাদঐতিহাসিক লংমার্চ: অংশগ্রহণকারীদের আবেগ, অনুভূতি